শিরোনাম
মরিয়ম সেঁজুতি

মরিয়ম সেঁজুতি

মরিয়ম সেঁজুতি একজন অর্থনৈতিক প্রতিবেদক। তিনি ২০১৫-২০২৫ সাল পর্যন্ত 'ভোরের কাগজ' পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে দৈনিক সংবাদ, অর্থনীতি প্রতিদিন পত্রিকায়ও কর্ম রত ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, রিহ্যাব পুরস্কার এবং এসএমই অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তিনি ইকোনমিক রিপোর্টার ফোরামের সদস্য। বর্তমানে সিটিজেন জার্নাল- এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

সকল লেখা

মধ্যবিত্তের ঈদ এখন শুধু দীর্ঘশ্বাস ফেলার দিন

মধ্যবিত্তের ঈদ এখন শুধু দীর্ঘশ্বাস ফেলার দিন

উচ্চ মূল্যস্ফীতি, কম বিনিয়োগ, জিডিপির নিম্নমুখী প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে দেশের অর্থনীতি অনেকটা স্থবির। এরই নেতিবাচক প্রভাব পড়েছে ঈদুল আজহার বাজারে।

৫ ঘণ্টা আগে
চালক থেকে কোটিপতি, দুদকের জালে আসিফ মাহমুদের সাবেক এপিএসের ভাই

চালক থেকে কোটিপতি, দুদকের জালে আসিফ মাহমুদের সাবেক এপিএসের ভাই

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বড় ভাই রিয়াজুল ইসলাম। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় মাত্র আট মাসে বদলে গেছে তাঁর জীবন। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার সম্পদ আছে তার

২ দিন আগে
মানহীন দেশি ফ্রিজে আগ্রহ হারাচ্ছে ক্রেতা, ঝুঁকছে বিদেশি ব্র্যান্ডে

মানহীন দেশি ফ্রিজে আগ্রহ হারাচ্ছে ক্রেতা, ঝুঁকছে বিদেশি ব্র্যান্ডে

নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার, ঘন ঘন কম্প্রেসর বিকল হওয়া এবং বিক্রয়োত্তর সেবার নামে গ্রাহক হয়রানির কারণে দেশি ব্র্যান্ডগুলোর ওপর থেকে আস্থা হারাচ্ছেন মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা।

৪ দিন আগে
এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা

এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা

চাল, ডাল, ফলসহ ২৮টি নিত্যপ্রয়োজনীয় কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের ওপর উৎসে কর ০.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার পরিকল্পনা করছে এনবিআর।

৮ দিন আগে
ইসলামী ব্যাংকে লুটপাট: দুদকের জালে এস আলমের সঙ্গীরা

ইসলামী ব্যাংকে লুটপাট: দুদকের জালে এস আলমের সঙ্গীরা

ইসলামী ব্যাংকটিতে কীভাবে এই লুটপাট চালানো হয়েছে এবং এর নেপথ্যে কারা ছিলেন তার বিস্তারিত চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া লিখিত অভিযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে।

১০ দিন আগে
যেসব কারণে বিপদে সিটি গ্রুপ

যেসব কারণে বিপদে সিটি গ্রুপ

পাঁচ দশকের বেশি সময় ধরে চলা এই প্রতিষ্ঠান কখনো ঋণখেলাপি হয়নি । প্রথমবারের মতো আর্থিক চাপে পড়ে বাংলাদেশ ব্যাংকের কাছে বিশেষ নীতিসহায়তা চেয়েছে।

১৩ দিন আগে
ভ্যাট ফাঁকি দিয়ে চাপে প্রাইম ব্যাংক

ভ্যাট ফাঁকি দিয়ে চাপে প্রাইম ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে কয়েক বছরে ব্যাংকটির রেমিট্যান্স সংশ্লিষ্ট ভ্যাটসহ বিভিন্ন খাতে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

১৭ দিন আগে
মার্কিন বাণিজ্য চুক্তির বেড়াজালে ঝুঁকিতে অর্থনীতি

মার্কিন বাণিজ্য চুক্তির বেড়াজালে ঝুঁকিতে অর্থনীতি

চুক্তির অধিকাংশ ধারায় বাংলাদেশের জন্য যেখানে পাহাড়সম শর্তের বোঝা চাপানো হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া হয়েছে বিপুল ছাড়। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি হয়।

২২ দিন আগে
দুদকের জালে রাজউকের অর্ধশত কোটিপতি কর্মচারী

দুদকের জালে রাজউকের অর্ধশত কোটিপতি কর্মচারী

রাজউকের বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । অনুসন্ধানে নেমে নামে-বেনামে অনেকের অঢেল সম্পদ অর্জনের তথ্য পায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ।

০১ মে ২০২৬
শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত হোক

শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত হোক

১৮৮৬ সালের ১ মে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বর থেকে যে দ্রোহের আগুন জ্বলে উঠেছিল, তা আজ ১৩৯ বছর পেরিয়েও বিশ্বের কোটি কোটি শ্রমিকের প্রেরণার উৎস।

০১ মে ২০২৬
চাকরির ৯ বছরে সম্পদের পাহাড় সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের

চাকরির ৯ বছরে সম্পদের পাহাড় সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের

সাভার উজেলা সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

২৬ এপ্রিল ২০২৬
জ্বালানির মূল্য বৃদ্ধিতে যেসব খাতে নামতে পারে ধস

জ্বালানির মূল্য বৃদ্ধিতে যেসব খাতে নামতে পারে ধস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের প্রধান শিল্প খাতগুলোকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে পোশাক, সিরামিক এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো বৃহৎ খাতগুলো এখন ঝুঁকির মুখে পড়েছে।

১৯ এপ্রিল ২০২৬
তিন মাসে আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ

তিন মাসে আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের লাগাম টানতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত তিন মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

১৬ এপ্রিল ২০২৬
সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের হাতিয়ার রমজান-মাইকেল

সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের হাতিয়ার রমজান-মাইকেল

আইন মন্ত্রণালয়ের অধীনস্থ নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার বদলিকে কেন্দ্র করে এক বিশাল দুর্নীতির অভিযোগ উঠেছে আইন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে। সিন্ডিকেটের নেপথ্যে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের হাতিয়ার ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রমজান খান ও মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

১৫ এপ্রিল ২০২৬
রপ্তানি ভাটায় পোশাক খাতে অস্বস্তি

রপ্তানি ভাটায় পোশাক খাতে অস্বস্তি

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। সেইসঙ্গে রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে দেখা দিয়েছে বড় ধরনের ধস। এ যেন দেশের অর্থনীতির এক বৈপরীত্যের চিত্র।

১২ এপ্রিল ২০২৬
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১২ এপ্রিল ২০২৬
বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১২ এপ্রিল ২০২৬
বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়ন ডলার, আমদানির চাপে বাড়ছে উদ্বেগ

বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়ন ডলার, আমদানির চাপে বাড়ছে উদ্বেগ

রপ্তানি আয়ের পালে হাওয়া নেই, উল্টো দিক দিয়ে আমদানির খরচ মেটাতে গিয়ে বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপের মুখে পড়েছে বাংলাদেশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) শেষে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

১০ এপ্রিল ২০২৬
সংসদ ভবনে মাইক কাণ্ডে জড়িতদের খুঁজছে দুদক

সংসদ ভবনে মাইক কাণ্ডে জড়িতদের খুঁজছে দুদক

সংসদ ভবনের অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপনার অনিয়ম এবং শত শত কোটি টাকার লুটপাট, প্রকৌশলী-ঠিকাদার যোগসাজশে ভুয়া প্রাক্কলন প্রস্তুত ও অর্থ পাচারের সন্ধানে মাঠে নেমেছে দুদক।

০৯ এপ্রিল ২০২৬
কর ও ফিডের জালে পোল্ট্রি শিল্প

কর ও ফিডের জালে পোল্ট্রি শিল্প

একদিকে করের বোঝা, অন্যদিকে পশুখাদ্যের আকাশচুম্বী দাম- দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে দেশের উদীয়মান পোল্ট্রি শিল্প এখন খাদের কিনারে। খামারিদের কান্না আর শূন্য প্রান্তিক খামারিদের খাঁচাগুলো জানান দিচ্ছে, দেশের পোল্ট্রি খাত আজ কতটা বিপর্যস্ত।

০৮ এপ্রিল ২০২৬
গভীর সংকটে দেশের অর্থনীতি, বিশ্বব্যাংকের সতর্কতা

গভীর সংকটে দেশের অর্থনীতি, বিশ্বব্যাংকের সতর্কতা

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা—এই দ্বিমুখী চাপে দেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। যুদ্ধের কারণে এ বছর বাংলাদেশে প্রায় ১২ লাখ গরিব মানুষ বাড়তে পারে।

০৮ এপ্রিল ২০২৬
আয়ের চেয়ে ৪৬% বেশি সম্পদ, দুদকের জালে সাবেক কাউন্সিলর সেন্টু

আয়ের চেয়ে ৪৬% বেশি সম্পদ, দুদকের জালে সাবেক কাউন্সিলর সেন্টু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা শহরে তার শতকোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে।

০৬ এপ্রিল ২০২৬
মূল্যস্ফীতির গাণিতিক হ্রাস বনাম মধ্যবিত্তের পকেটের বাস্তবতা

মূল্যস্ফীতির গাণিতিক হ্রাস বনাম মধ্যবিত্তের পকেটের বাস্তবতা

দেশের সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে মূল্যস্ফীতির পারদ কিছুটা নিম্নমুখী। তবে সাধারণ মানুষের পকেটে তার সুফল পৌঁছাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ শতাংশের ওপরে।

০৫ এপ্রিল ২০২৬
ব্যয় সংকোচনে সরকার, বন্ধ থাকছে বিদেশভ্রমণ ও যানবাহন ক্রয়

ব্যয় সংকোচনে সরকার, বন্ধ থাকছে বিদেশভ্রমণ ও যানবাহন ক্রয়

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় সাশ্রয়ে বড় ধরনের কাটছাঁট করে আজ রবিবার (৫ এপ্রিল) এ বিষয়ে একটি জরুরি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

০৫ এপ্রিল ২০২৬
Advertisement