
সব সময় হাসিমুখে থাকা কি আর মুখের কথা! কাজের চাপ, যানজট, একের পর এক ফোনকল কিংবা চায়ের কাপে চিনি কম-মন খারাপ বা মেজাজ বিগড়ে যাওয়ার কারণের তো অভাব নেই। কেউ বিরক্তি চেপে রাখেন, কেউ আবার মুখ ভার করে বুঝিয়ে দেন, আজ তার ধারে-কাছে না যাওয়াই ভালো।

মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, অপরাধের নেপথ্য রহস্য ও শ্বাসরুদ্ধকর অনুসন্ধানকে কেন্দ্র করে লক্ষাধিক শব্দে রচিত উপন্যাসটি ক্রাইম থ্রিলারপ্রেমী পাঠকদের জন্য নিয়ে আসছে ভিন্নধর্মী এক আখ্যান।

এভিয়েশন খাতের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ়, কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে দেশব্যাপী ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারান ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ৭ অক্টোবর নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার। পরে জার্মান পর্যটকেকে ম্যাকবুক উপহার দিয়েছেন তিনি।

২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এসব সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। খবর গালফ নিউজের।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

মোটরসাইকেলে চেপে দক্ষিণ আমেরিকা ঘুরে বেড়ানো এক তরুণ থেকে কিউবার বিপ্লবী নেতা, তারপর বলিভিয়ার জঙ্গলে লড়াই- চে গুয়েভারার জীবন বারবার ফিরে এসেছে রূপালি পর্দায়।

প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়। এর সঙ্গে কার্যকর সরকারি নীতি, শিক্ষায় নৈতিকতার চর্চা, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

একই দিনে জন্ম, দিনটি অক্টোবর মাসের ৫ তারিখ; শুধু বয়সের ফারাক এক বছর। জীবনের শতবর্ষ পেরিয়ে অনন্য এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলের জোয়াও মারিনহো নেতো এবং অস্ট্রেলিয়ার কেন উইকস।

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দিতে হবে। তা না দেওয়া হলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচার আটকসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। এরপর বিএনপি মানবাধিকার ও আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায়

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ। তাই একটি দিনের আনুষ্ঠানিকতার বাইরে শিক্ষকদের পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই শিক্ষক দিবসের মূল বার্তাকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম শর্ত।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ ও মূল্যবান মানবসম্পদ। প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রবীণবান্ধব রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

বর্তমান সময়ে আমাদের দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা উপভোগ করতে পারছি না।রাজধানীর বায়ু দূষণ বর্তমানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে বঙ্গভবনে দেশের সর্বোচ্চ স্তরের ব্যক্তি আর কড়াইল বস্তিতে যারা বাস করছেন সবাই একই বায়ু গ্রহণ করছেন...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জেরে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রের দুই কর্মী হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় ওই বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও সুচারুভাবে পরিচালনার জন্য বাহিনীটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং বিপুল পরিমাণ নতুন পদ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

আতাউস সামাদকে স্বাধীনচেতা ও নীতিতে অটল মানুষ হিসেবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, তিনি খুব নরম স্বভাবের হলেও নিজের সিদ্ধান্তে ছিলেন দৃঢ়। কোনো ধরনের চাপ তাকে তার অবস্থান থেকে সরাতে পারেনি।