
ইন্টারনেট অব থিংস (আইওটি) হচ্ছে এমন একটি আধুনিক প্রযুক্তি, যার সাহায্যে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, গৃহস্থালি উপকরণ, যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের সরঞ্জাম ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে।

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে যৌন হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের কাজ সহজ করছে, খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। কিন্তু এই প্রযুক্তিই যদি সন্ত্রাসীদের হাতে বিপজ্জনক হাতিয়ার হয়ে ওঠে? নিরাপত্তাব্যবস্থা সরিয়ে দিলে এআইয়ের কাছ থেকেই পাওয়া যেতে পারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা, অর্থায়নের কৌশল কিংবা উগ্রবাদ ছড়ানোর মতো স্পর্শকাতর তথ্য।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে মানুষের আবেগঘন সম্পর্ক গড়ে তোলার প্রবণতাও। একাকিত্ব কাটাতে কিংবা মনের কথা ভাগ করে নিতে অনেকেই এখন নির্ভর করছেন মানুষের মতো আচরণ করতে সক্ষম এআই চ্যাটবটের ওপর।

ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য দুর্বৃত্তদের হাতে যাওয়ার দাবি উঠেছে। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে চার লাখ মার্কিন ডলার দাবি করেছে একটি চক্র।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো কিংবা মেট্রোরেলের টিকিট কেনা-দৈনন্দিন নানা কাজে এখন কিউআর কোডের ব্যবহার বেড়েছে। তবে অপরিচিত বা সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করে বিপদে পড়ার ঝুঁকিও বাড়ছে।

ডিজিটাল ক্রিয়েটর, অনলাইন উদ্যোক্তা কিংবা মার্কেটারদের জন্য ফেসবুকের এই নতুন অ্যালগরিদম ক্র্যাক করার ৭টি মূল সিক্রেট তুলে ধরা হলো:

২০৩০ সাল নাগাদ কম্পিউটিং ব্যবস্থা কেবল স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপচারিতার মাধ্যমেই সম্পন্ন হবে অধিকাংশ কাজ-এমন পূর্বাভাসই দিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন।

মহাশূন্যে সাধারণ কলম বা পেন্সিল ব্যবহার করা একসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অভিকর্ষহীন পরিবেশে সাধারণ কলমের কালি বের হতো না, আর উড়ন্ত গ্রাফাইটের গুঁড়া মহাকাশযানের সংবেদনশীল যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি করতো।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কতটি ঘুরেছেন, তা সহজেই হিসাব রাখুন। অনলাইনে নিজের পছন্দমতো ভ্রমণ ম্যাপ তৈরি ও ডাউনলোড করার পদ্ধতি জেনে নিন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে নতুন মডেল উন্মোচন করেছে গুগল। জটিল কাজের জন্য তৈরি ‘জেমিনাই ৪ আর্গন’কে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

দেশের কম্পিউটার বাজারে চলতি সপ্তাহেও বেড়েছে র্যামের দাম। গত সপ্তাহের ধারাবাহিকতায় ব্র্যান্ড ও মডেলভেদে বিভিন্ন র্যামের দাম ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে র্যামের বাইরে প্রসেসর, মাদারবোর্ড, মনিটরসহ অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশের দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে কিংবা দুর্বল সিগন্যালের কারণে জরুরি মুহূর্তে ফোনকল করতে নানা সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে মোবাইল টাওয়ারের ওপর নির্ভর না করেই কাছাকাছি থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুবিধা দিতে নিজেদের স্মার্টফোনে ‘আলট্রালিংক’ প্রযুক্তি যুক্ত করেছে ইনফিনিক্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিপদ ঠেকাতে শুধু কিল সুইচ বা জরুরি বন্ধ করার ব্যবস্থা থাকলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটিতে ছবি তৈরি ও এডিটের প্রবণতাও বেড়েছে। প্রম্পট ব্যবহার করে কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি অনেকে নিজেদের ব্যক্তিগত ছবিও চ্যাটজিপিটিতে আপলোড করে বিভিন্নভাবে এডিট করছেন।

সমুদ্রের গভীরে সূর্যের আলো ক্রমেই দুর্বল হয়ে যায়। পানির গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে আলোর পরিমাণ কমতে থাকায় সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদনকে দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিজ্ঞানীরা। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সাফল্যের দাবি করেছেন চীনের ইউনান ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।

অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে লাগিয়ে দেন। সারারাত ধরে চার্জ হতে থাক। ফলে ফোনের ব্যাটারি শতভাগ পূর্ণ হয়ে

পারমাণবিক প্রযুক্তির বিস্তারের সঙ্গে গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য জমা হতে থাকে। এসব বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম পদ্ধতি হিসেবে ইউরোপের কয়েকটি দেশ আটলান্টিক মহাসাগরের গভীরে ব্যারেলে ভরে বর্জ্য ফেলে দেয়।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। এর ফলে হোয়াটসঅ্যাপেই এআই এজেন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই এআই এজেন্টের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার পাশাপাশি করণীয় তালিকা, বার্তার খসড়া ও দৈনন্দিন কাজের পরিকল্পনাও তৈরি করা সম্ভব হবে।