সড়কে ঝরলো ৫ প্রাণ, বাসে অগ্নিসংযোগ

সড়কে ঝরলো ৫ প্রাণ, বাসে অগ্নিসংযোগ
ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ডিমবোঝাই পিকআপে নড়াইল এক্সপ্রেস বাসেরচাপায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কজনক। তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান , ঘটনা স্থলে প্রথমে ডিমবোঝাই একটি পিকআপ উল্টে যায়। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস পিছন থেকে এসে জনতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি হেলাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।’