
ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক উম্মে মারুফা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

এর আগে, একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।

সরকারের নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিব মো. শাহীনুর আলমকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত রয়েছেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যের ওই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস (২০০৫) পরীক্ষার প্রথম পর্যায়ের আরও ৭৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

দেশের ৬ বিভাগে ডিআইজিসহ ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের দায়িত্বের পরিধি বাড়ানো হবে।

ঊর্ধ্বতন কর্মকর্তারা দাপ্তরিক বা ব্যক্তিগত সফরে গেলেই অধীনস্থ কর্মকর্তাদের ওপর প্রটোকল, আপ্যায়ন, গাড়ির ব্যবস্থা, ফুলের তোড়া, ভোজ ও উপহারের চাপ সৃষ্টি হয়। এসব আয়োজন করতে গিয়ে অনেক সময় চাঁদা, ঘুষের অর্থ কিংবা অফিস থেকে বেআইনিভাবে তোলা অর্থ ব্যবহার করা হয়।

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে ৩৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫২১ জনকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের কোনো ইস্যু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিব পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও পরিবহণ পুল কমিশনার মো. খায়রুল কবীর মেনন। এদিকে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার।