শিরোনাম

মুমিনুলও আউট, মাঠে ফিরেছেন হাসান

নিজস্ব প্রতিবেদক
মুমিনুলও আউট, মাঠে ফিরেছেন হাসান
আব্বাস তুলে নিয়েছেন ২ উইকেট। ছবি: ক্রিকইনফো

খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারি। বল একটু সুইং করে ভেতরে ঢুকেছে। মুমিনুল লাইনটা বুঝতে পারেননি। সামনে পা নিয়ে খেললেও বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্টাম্প ভাঙে। ৪১ বলে ২২ রানে ফেরন মুমিনুল।

দলীয় ৬৩ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এদিকে পাকিস্তানের জন্য স্বস্তির খবর প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৬ তম ওভারে মাঠে ফিরেছেন হাসান আলী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে ৩ উইকেটে ৭২ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৭ ও মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত আছেন।

প্রথম সেশনে আরও আধা ঘণ্টার মতো সময় বাকি আছে। বাংলাদেশ আরও উইকেট হারিয়ে চাপে পড়বে নাকি স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবে সেটি দেখার।

/টিই/