শিরোনাম

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ গ্রেপ্তার। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও প্রতিষ্ঠানটির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনি অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।

/এমএকে/