বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যা আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর ১৯ মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে ১৯ মে বিকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিরতণ করা হবে। মনোনয়নপত্র ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৩ মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত শুনানীর সময় ধার্য করা হয়েছে। একই সঙ্গে ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর ২টার দিকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত ১২ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১ থেকে ৬ জুন পর্যন্ত পোস্টাল বা ই-ব্যালট প্রেরণ ও ৭ জুন দুপুর ১টার মধ্যে পোস্টাল বা ই-ব্যালট জমা দেওয়ার সময় বেধে দিয়েছে বিসিবি।

বিসিবির নির্বাচন কমিশন গঠন