শিরোনাম

আমরা তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিতে চাই: প্রধানমন্ত্রী

চাঁদপুর সংবাদদাতা
আমরা তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিতে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমরা দেশের তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিতে চাই। যাতে তারা দেশে কোনও একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা-বাণিজ্য তৈরি করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রথম পর্বের আন্দোলন সফল হয়েছে। দ্বিতীয় পর্বে দেশকে পুনর্গঠন করতে হবে। গত ১৬ বছর দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রশাসনকে রাজনীতিকীকরণ করা হয়েছে। দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, আমরা যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কাজ আমরা শুরু হয়েছে। খাল খননের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কাজও শুরু হয়েছে। এই খাল (খোর্দ্দ খাল) যদি খনন না করি, কৃষক ভাইয়েরা পানি পাবে না। ঠিক একইভাবে আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।

তারেক রহমান বলেন, জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।

/এসবি/