জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত যুবককে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ। শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা ওই যুবকের ছবি প্রকাশ করে বার্তায় বলা হয়েছে, ‘ছবিতে দৃশ্যমান উক্ত ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা এ সংক্রান্ত কোনো তথ্য যদি কারো জানা থাকে, তবে তা নিচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে জানিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের নম্বর: ০১৩২০-০৮৯৩০৫ (হোয়াটসঅ্যাপ)।’
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে এতে আরও বলা হয়, ‘তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্য দানকারীকে পুরস্কৃত করা হবে।’
এর আগে, গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে জাবি ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, এক নারী শিক্ষার্থীকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক যুবক। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকারে আশপাশের কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছে জাবি শিক্ষার্থীরা।

জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি