আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেন মহসিন নাকভি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২০: ০৩

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: জিও নিউজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আসন্ন বোর্ড সভা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শনিবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ মেগা ফাইনাল ও আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি আন্তর্জাতিক ক্রিকেট সংবাদমাধ্যমের তথ্যমতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নির্ধারণসহ একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনার জন্য আইসিসি এ বৈঠকের আয়োজন করেছে। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
পিসিবি প্রধানের এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠকে সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও, চিরবৈরী দুই দেশের সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান শীতল সম্পর্কের কারণে তার এ সফর নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আমন্ত্রণপত্রটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনিই নির্ধারণ করবেন পিসিবি প্রধান এ সভা ও আইপিএল ফাইনালে উপস্থিত থাকতে সীমান্ত পাড়ি দেবেন কি না। উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক বৈঠকগুলো মূলত চলতি বছরের মার্চ-এপ্রিলে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে তা স্থগিত করে পরবর্তীতে আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়।
সূত্র: জিও নিউজ

/এমএকে/

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা