হজের খরচ আরও কমানো সম্ভব: হাব সভাপতি

হজের খরচ আরও কমানো সম্ভব: হাব সভাপতি
নিজস্ব প্রতিবেদক

হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ‘২০২৭ সালে হজ যাত্রার বিমানের টিকিট মূল্য কমে এক লাখে নেমে আসবে। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচ আরও কমানো সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘এবারের হজযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুততম সময়ে মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করা হয়েছে। এতে শেষ পর্যন্ত সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করা গেছে।’
হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি আরও বলেন, সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে।’
এ সময় সৌদি সরকারের বেশকিছু নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও জানান হাব নেতারা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট (বিজি ৩০০১) সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

সৌদি পৌঁছেছেন সাড়ে ৫৭ হাজার হজযাত্রী