লিটনের ব্যাটে বাংলাদেশ ২৭৮

লিটনের ব্যাটে বাংলাদেশ ২৭৮
নিজস্ব প্রতিবেদক

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছিল ১১৭ ওভার। সিলেট টেস্ট টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ইনিংসে টিকলো ৭৭ ওভার। লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।
দিনের শুরুতে প্রথম ওভারেই উইকেট হারিয়ে শুরু বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফেরেন। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে সেই চাপ সামলান তানজিদ হাসান ও মুমিনুল হক। অভিষিক্ত তানজিদ ২৬ রান করে ফিরলে জুটি ভাঙে। পরে মুমিনুলও (২২) দ্রুত আউট হন।
৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় সেশনে আউট হন শান্ত (২৯), মুশফিকুর রহিম (২৩) ও মেহেদী হাসান মিরাজ (৪)।
লিটন যখন নামেন বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ১৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। পাকিস্তানের বিপক্ষে করলেন তৃতীয় সেঞ্চুরি।
বাংলাদেশের স্কোর ২৫০ পেরোয় লিটনের সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১২৬ রান করেন লিটন। তার ইনিংসে ছিল ১৬ চার ও ২ ছক্কা। নবম ব্যাটার হিসেবে লিটন আউট হওয়ার পর নাহিদ রানা চার বল টিকলেও স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি।
৪ উইকেট নেন খুররাম শেহজাদ। এছাড়া ৩টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
প্রথম দিন শেষে পাকিস্তান তুলেছে বিনা উইকেটে ২১ রান। পাকিস্তান আরও ২৫৭ রানে পিছিয়ে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
মেসির সঙ্গে আলাদা অনুশীলনে ডি পলের বিশ্বকাপ প্রস্তুতি