১৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ঢাকা কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, আগামীকাল (রোববার) রাত ১১টা থেকে পরদিন (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয়পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ