বার্সা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বার্সা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২০: ৫১

বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
বার্সেলোনার সঙ্গে ৪ বছরের সফল অধ্যায়ের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। চলতি মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছাড়ছেন এ পোলিশ স্ট্রাইকার। ক্লাবের পক্ষ থেকে বেতন কমিয়ে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও, নতুন চ্যালেঞ্জের সন্ধানে কাতালান ক্লাবটি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ফুটবলার। ইউরোপ, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবের লোভনীয় প্রস্তাবের গুঞ্জনের মাঝেই বার্সার সঙ্গে চুক্তি আর না বাড়ানোর কথা জানালেন তিনি।
রবিবার (১৭ মে) রিয়াল বেতিসের বিপক্ষে চলতি মৌসুমে বার্সেলোনার শেষ হোম ম্যাচে মাঠে নামবে দল। ম্যাচটিই হতে যাচ্ছে ক্যাম্প ন্যুতে বার্সা সমর্থকদের সামনে থেকে লেভান্ডভস্কির বিদায় নেওয়ার শেষ সুযোগ। চলতি মৌসুমে দলে নিয়মিত খেলা নিয়ে কিছুটা টানাপোড়েন থাকলেও এবং ফেরান তোরেসের সঙ্গে বদলিতে করে মাঠে নামলেও আক্রমণভাগে নিজের চেনা ধার বজায় রেখেছেন তিনি। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ১৮টি গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন এ স্ট্রাইকার।
২০২২ সালে সাড়ে ৪ কোটি ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এ তারকা স্পেনের ক্লাবটির হয়ে চার মৌসুমে তিনটি লা লিগা, তিনটি সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। বার্সার জার্সিতে সব মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দিয়ে লেভান্ডভস্কি লিখেছেন, চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে পরিপূর্ণ ৪ বছর শেষে এখন তার এগিয়ে যাওয়ার সময়। চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নশিপ জয়ের তৃপ্তি নিয়ে মিশন শেষ করার অনুভূতি ব্যক্ত করেন। তিনি কাতালুনিয়াকে নিজের হৃদয়ের কাছাকাছি স্থান হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ক্যারিয়ারের এ অসাধারণ অধ্যায় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, বার্সা তার যোগ্য স্থানে ফিরে এসেছে।

/এমএকে/

লিটনের ব্যাটে বাংলাদেশ ২৭৮