মার্কিন হামলার বিরোধিতা করায় পোপকে ধন্যবাদ পেজেশকিয়ানের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২২: ২৪

পোপ লিও (বামে) ও মাসুদ পেজেশকিয়ান (ডানে)। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স
ইরানে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পোপ লিও-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পোপের পদক্ষেপকে নৈতিক, যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছেন ইরানি প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, মিথ্যা অজুহাতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইসরাইলের সরাসরি সমর্থনে এ হামলা চালানো হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই এ আগ্রাসন চালানো হয়েছে উল্লেখ করে তিনি একে আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থি বলে দাবি করেন।
ইরানের প্রেসিডেন্ট আরও জানান, পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে এ হামলা পরিচালনা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের কারণেই মূলত হরমুজ প্রণালিতে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। তবে সংকট সত্ত্বেও ইরান কূটনীতিতে বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ওয়াশিংটনের অবৈধ দাবি ও বিপজ্জনক নীতির বিরুদ্ধে একটি বাস্তবসম্মত ও ন্যায্য দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
এর আগে ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর পোপ লিও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কেউ কি দয়া করে পোপ লিওকে বলবেন যে, ইরান গত দুই মাসে অন্তত ৪২,০০০ নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? দেশটির কাছে পারমাণবিক বোমা থাকাটা একেবারেই অগ্রহণযোগ্য। উল্লেখ্য, কয়েক মাস আগে অর্থনৈতিক সংকট নিয়ে ইরানে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকার তা কঠোর হাতে দমন করে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

/এমএকে/

হরমুজ প্রণালি খোলার বিষয়ে যা জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী