যুক্তরাষ্ট্রের ওপর কোনও আস্থা নেই ইরানের: আরাগচি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৮: ০১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই। শুক্রবার (১৫ মে) নয়াদিল্লিতে দেওয়া বক্তব্যের পাশাপাশি তিনি স্পষ্ট করেন, দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে চলমান স্থায়ী শান্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে।
নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাগচি হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধাবস্থায় থাকা দেশগুলো ছাড়া অন্যান্য সব বাণিজ্যিক জাহাজ এ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তবে যেকোনো জাহাজকে এ জলসীমা অতিক্রম করতে হলে অবশ্যই ইরানি নৌবাহিনীর সঙ্গে পূর্ব-সমন্বয় করতে হবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এ কৌশলগত জলপথটি কার্যত বন্ধ করে দেয়। অথচ বিশ্বব্যাপী সরবরাহ হওয়া মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এ গুরুত্বপূর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে। গত মাসে ওয়াশিংটন ও তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনে দুপক্ষই তীব্র হিমশিম খাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সর্বশেষ প্রস্তাবগুলো পারস্পরিক প্রত্যাখ্যান করার পর থেকে পাকিস্তানের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনাটি পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
আরাগচি মন্তব্য করেন, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বার্তা আলোচনার বিষয়ে আমেরিকানদের আসল উদ্দেশ্য নিয়ে তেহরানকে সন্দিহান করে তুলেছে। অবশ্য তিনি মনে করেন, পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়াটি এখনো ব্যর্থ হয়নি, তবে এটি একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি বলেন, প্রয়োজনে তারা আবারও লড়াইয়ে ফিরে যেতে পুরোপুরি প্রস্তুত। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এ কড়া বিবৃতিটি এমন এক সময়ে এলো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে আসছে।
সূত্র: রয়টার্স

/এমএকে/

হরমুজে যুক্তরাষ্ট্রকে হুল ফোটাচ্ছে ইরানের ‘মশা বাহিনী’