থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৮, আহত ৩৫
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৯: ৩৪

থাইল্যান্ডের ব্যাংককে ট্রেনের সঙ্গে বাস সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে একটি এয়ারপোর্ট রেল লিঙ্ক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাস এবং আশেপাশে থাকা বেশ কয়েকটি যানবাহনে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যাংককের জরুরি সেবা সংস্থা ইরাওয়ান মেডিকেল সেন্টার এবং নগর পুলিশ প্রধান উরুম্পর্ন কুনদেজসুমরিত হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেশটির উপ-পরিবহন মন্ত্রী সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের জানিয়েছেন, নিহত সবার মরদেহ বাসের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রেললাইনের নিরাপত্তা ব্যারিয়ার নেমে যাওয়ার পর বাসটি একটি সংযোগস্থলে আটকে পড়ে। এ সময় দ্রুতগামী মালবাহী ট্রেনটি লাইনে স্থির দাঁড়িয়ে থাকা বাসটিকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় এবং বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে বাসের পাশাপাশি পাশে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলও দুমড়েমুচড়ে যায়। রেললাইনের নিরাপত্তা ব্যারিয়ারগুলো সঠিকভাবে নেমেছিল কিনা কিংবা বাসটি কেন লাইনের ওপর স্থবির হয়ে পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ মর্মান্তিক দুর্ঘটনার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত