ইরান যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি: কাতার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৮: ০০

ছবি: সিটিজেন গ্রাফিক্স
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে
হরমুজ প্রণালিকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ
মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে, তা আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। কাতারের প্রধানমন্ত্রী জানান, বর্তমান প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা সামগ্রিকভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলনে তিনি সরাসরি ইরানের প্রতি ইঙ্গিত করে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধপ্রায় গুরুত্বপূর্ণ এ জলপথটিকে কোনো পক্ষেরই ব্ল্যাকমেইল করার মাধ্যম হিসেবে ব্যবহার করা সমীচীন নয়। কাতারের প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি বা দেশগুলোকে জিম্মি করার কোনো হীন উদ্দেশ্য সাধনে তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত হবে না। আন্তর্জাতিক এ জলপথটিতে চলাচলের সর্বজনীন অধিকার অক্ষুণ্ণ রাখার পাশাপাশি একে রাজনৈতিক ও সামরিক সংকটের ঊর্ধ্বে রাখার জোরালো আহ্বান জানান তিনি। মূলত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই কাতার এমন অবস্থান নিয়েছে বলে সংবাদ সম্মেলনে উঠে আসে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

আবার হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরানের