পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের
বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২১: ৫৭

ছবি: সংগৃহীত
দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে মঙ্গলবার (১২ মে) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের। ১২ দিনব্যাপী এ আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা ও তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফ্রেঞ্চ রিভিয়েরা।
আগামী ২৩ মে মর্যাদাপূর্ণ পাম দ’র পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সিনেমা জগতের এ মহাযজ্ঞের। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় লর্ড অব দ্য রিংস খ্যাত কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসনকে। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এদিন সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয়।
প্রথম রজনীর মূল আকর্ষণ ছিল ফ্রেঞ্চ পিরিয়ড-কমেডি ঘরানার চলচ্চিত্র দ্য ইলেকট্রিক কিস এর প্রিমিয়ার। যদিও এবারের আসরে হলিউডের বড় স্টুডিওগুলোর উপস্থিতি বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। বিশেষ করে টপ গান: ম্যাভেরিক বা এলভিস এর মতো ব্লকবাস্টার সিনেমার অনুপস্থিতি এবার চোখে পড়ার মতো। স্টুডিওগুলোর এমন অনীহার পেছনে অতিরিক্ত খরচ এবং সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার ভয় কাজ করছে বলে মনে করা হচ্ছে। তবে কানের শৈল্পিক পরিচালক থিয়েরি ফ্রেমো আশাবাদ ব্যক্ত করেছেন, হলিউড স্টুডিওগুলোর অভ্যন্তরীণ ব্যবসায়িক পরিবর্তনের ধাক্কা কাটিয়ে তারা দ্রুতই আবারও কানে ফিরবে। হলিউডের সেই শূন্যতা পূরণে থাকছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির বিশেষ বার্ষিকী উদযাপন।
এবারের আসরে মূল প্রতিযোগিতার সংক্ষিপ্ত তালিকায় থাকা ২২টি সিনেমার ভাগ্য নির্ধারণ করবেন ৯ সদস্যের একটি শক্তিশালী জুরিবোর্ড, যার নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উক। এ প্যানেলে আরও রয়েছেন ডেমি মুর, ক্লোয়ি ঝাও এবং স্টেলান স্কারসগার্ডের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্বরা। বিশেষ করে বিশ্ব চলচ্চিত্রের নজর থাকছে পেদ্রো আলমোদোভার, জেমস গ্রে এবং রিউসুকে হামাগুচির নতুন সিনেমাগুলোর ওপর।
সিনেমার পাশাপাশি এবারের উৎসবের অন্যতম আলোচনার বিষয় হলো জনপ্রিয় সিরিজ দ্য হোয়াইট লোটাস, যার চতুর্থ সিজনের শুটিং চলছে এ ফ্রেঞ্চ রিভিয়েরা ঘিরেই। উৎসবের আলোকচ্ছটা বাড়াতে আরও উপস্থিত হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, বারবারা স্ট্রাইস্যান্ড, অ্যাডাম ড্রাইভার, কেট ব্ল্যানচেট এবং সেবাস্টিয়ান স্ট্যানের মতো দাপুটে তারকারা।

/এমএকে/

আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়: নুসরাত ফারিয়া