আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বহুমুখী প্রতিভার অধিকারী ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে এই পথচলা মসৃণ ছিলো না। অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, মানসিক চাপ এবং জীবনের নানা বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন নুসরাত ফারিয়া।
তিনি বলেন, সংগ্রাম ছাড়া জীবনে কোনো কিছু অর্জন করা যায় না। তিনি বলেন, এমন কিছু স্টুডেন্ট থাকে না, যারা অনেক পড়াশোনা করেও কোনোভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। আমি ছিলাম তাদেরই একজন। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম না। আমি সবসময় আম্মুর কাছে গিয়ে আফসোস করতাম, ‘আম্মু, আমি এত পড়ছি, এত এফোর্ট দিচ্ছি, তারপরও কেন ভালো রেজাল্ট করতে পারছি না?’
নিজের কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত ২৩টা সিনেমা করেছি। গান করেছি ৭-৮টা। দেশ-বিদেশ মিলিয়ে সাড়ে পাঁচশোর বেশি শো করেছি। তিনি বলেন, এতো কিছুর পরও প্রতিবার যখন মঞ্চে দাঁড়াই বা ক্যামেরার সামনে দাঁড়াই, আমি ঠিক ততটাই টেনশনে থাকি, ততটাই নার্ভাস থাকি। আমার মনে হয়, এটাই আমার ফার্স্ট টেক এবং এটাই আমার লাস্ট টেক।’
ফেম দেখে চাকচিক্য মনে হলেও আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় বলে মন্তব্য করেন ফারিয়া। তার ভাষায়, ‘প্রতিদিনই আমাদের একটা স্ট্রাগল থাকে। প্রতিদিন বেস্ট থাকতে হয়, বেস্ট দেখতে হয়, বেস্ট কথা বলতে হয়, বেস্ট পারফরম্যান্স দিতে হয়।’
সামাজিকমাধ্যমে ফিটনেস নিয়ে সমালোচনার বিষয়েও কথা বলেছেন ফারিয়া। তিনি বলেন, ‘একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। ওই দেখেন, নায়িকা মোটা হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘একদিন যদি কোনো ভুল কথা বলে ফেলি, তখনও সমালোচনা শুরু হয়ে যায়। আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে আর কোনো অপশন নেই।’

সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে পূর্ণিমা