সায়েদাবাদ টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ ডিএসসিসির
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২১: ২৩

সায়েদাবাদ বাস টার্মিনাল। ছবি: সংগৃহীত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে এর মূল নকশা অনুযায়ী ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে টার্মিনালের বাইরে যত্রতত্র গড়ে ওঠা সকল অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সংশ্লিষ্ট পরিবহনগুলোকে বাধ্যতামূলকভাবে টার্মিনালের ভেতর থেকেই কার্যক্রম পরিচালনা করতে হবে।
মঙ্গলবার (১২ মে) নগর ভবনে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় জানানো হয়, টার্মিনালের অভ্যন্তরে থাকা ৬টি ব্লকের মোট ১১০টি টিকিট কাউন্টার এখন থেকে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে পরিবহন মালিক সমিতি, ডিএসসিসি ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করবে। অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে টার্মিনালের আশেপাশে থাকা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মূল নকশা অনুসরণ করে বাস চলাচলে ফ্লাইওভারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীসেবার মান বৃদ্ধিতে সায়েদাবাদ টার্মিনালে একটি আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, সুপরিসর বিশ্রামাগার ও উন্নত টয়লেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি ও পথনির্দেশক নিয়ন সাইনবোর্ড স্থাপন করা হবে।
সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষায় বাস টার্মিনালের পরিপূর্ণ ব্যবহারের বিকল্প নেই। মালিক ও শ্রমিকদের সুবিধা নিশ্চিত করে একে একটি আধুনিক মডেল টার্মিনালে রূপান্তর করা হবে। সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, টার্মিনালের ভেতর থেকে বাস চলাচল শুরু হলে যাত্রী নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ঈদসহ বিশেষ সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমএকে/

সায়েদাবাদে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ