রাজধানীর বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২০: ৪৯

ছবি: সংগৃহীত
রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার বাগডাসা লেন এলাকায় এক কাপড় ব্যবসায়ীকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নিসার আলী (৫০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৫ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশের পর দেখা যায়, খাটের ওপর নিসার আলীর মরদেহ পড়ে আছে। তার হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার (১১ মে) রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামে। তার বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। ইসলামপুরে কাপড়ের ব্যবসার সুবাদে গত ৩ মাস ধরে তিনি নয়াবাজারের বাসায় একাই থাকতেন। বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু জানান, দুপুরে ঘরের ভেতর বাতি জ্বলতে দেখে এবং বারবার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি জানালার পর্দা সরিয়ে নিসার আলীর পা বাঁধা অবস্থায় দেখেন। পরে প্রতিবেশীদের জানানো হয় এবং পুলিশের সহযোগিতা নেওয়া হয়। নিসার আলীর ছেলে ইমরান বর্তমানে ঢাকার নিউ মডেল কলেজে সম্মান শেষ বর্ষে পড়ছেন এবং তিনি রাজধানীর মানিকনগর এলাকায় বসবাস করেন। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

/এমএকে/

প্রতিপক্ষকে গুলির পর মারধরে নিহত খুনের আসামি