কিউবায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

কিউবায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
সিটিজেন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, এমনকি সম্প্রতি ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। এবার তারা ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে বলে জোর গুঞ্জন চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি কিউবার সরকারের ওপর চাপ বৃদ্ধি করছেন ট্রাম্প। তিনি দেশটিতে হামলার যে হুমকি দিচ্ছেন সেটি বাস্তবে রূপ নিতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
সম্প্রতি এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত ফেব্রুয়ারি থেকে কিউবার ওপর নজরদারি বিমান চালানো বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে গত সপ্তাহে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ বিষয়ে কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার উদ্দেশ্যে এটি সাধারণ মানুষের ওপর সামগ্রিক শাস্তি।
যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে কিউবার অবস্থা গত কয়েক মাসে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণের পরই এই অবস্থার সৃষ্টি হয়। কারণ, ভেনেজুয়েলা থেকেই নিজেদের চাহিদার বেশিরভাগ তেল পেত দেশটি।
এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জানিয়েছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, কিউবায় হামলার কোনো পরিকল্পনা তার নেই।
কিন্তু গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি রণতরী কিউবার কাছে মোতায়েন করা হতে পারে। জানা গেছে, ট্রাম্প তার কাছের লোকদের বলেছেন, রণতরী মোতায়েন এবং সেটি কিউবার কাছে নিয়ে গেলে দেশটি আত্মসমর্পণ করবে।
সূত্র: এক্সিওস

ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প