শিরোনাম

বুধবার বিদ্যুৎ থাকবে না রাজধানীর যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক
বুধবার বিদ্যুৎ থাকবে না রাজধানীর যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামী বুধবার (১৩ মে) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদরাসা এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাবিবনগর ফিডারের বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াটে পৌঁছেছে, যা স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি। গ্রাহকদের আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফিডারটির লোড বিভাজন করে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে।

কর্তৃপক্ষের মতে, এই উন্নয়নকাজ সম্পন্ন হলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন।

/এমআর/