শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিটিজেন জার্নাল

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে তিন শিশু মারা গেছে। আর হামের উপসর্গে মারা গেছে আরও ছয় শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ শিশু মারা গেছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

/এফআর/