আবারও ফিরছে ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’
বিনোদন ডেস্ক

আবারও ফিরছে ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ২১: ৩০

ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্প্যানিশ সিরিজ মানি হাইস্ট (লা কাসা দে পাপেল) আবারও পর্দায় ফিরছে। নেটফ্লিক্সের এ কালজয়ী ফ্র্যাঞ্চাইজির নতুন প্রজেক্ট নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি খোদ প্রফেসর’খ্যাত অভিনেতা আলভারো মোর্তে এই ফেরার ঘোষণা দিয়েছেন।বার্লিন সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের এই চমকপ্রদ খবর জানান তিনি।
আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন-২। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে, বেলা চাও সুরের রেশ এখনই থামছে না, বরং মানি হাইস্টের দুনিয়া আরও বিস্তৃত হবে। তবে এটি মূল সিরিজের ষষ্ঠ সিজন হবে নাকি নতুন কোনো স্পিন-অফ, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস এর একটি প্রতিবেদন অনুযায়ী, সিরিজের মূল কারিগর অ্যালেক্স পিনা এবং ভ্যানকুভার প্রোডাকশন বর্তমানে ৪ পর্বের একটি মিনি-সিরিজ নিয়ে কাজ করছেন। গুঞ্জন রয়েছে, এই মিনি-সিরিজের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন জনপ্রিয় চরিত্র কর্নেল তামায়ো। রহস্যময় ঘোষণাটি প্রফেসরের টিমের নতুন কোনো মিশন কি না, তা নিয়ে দর্শকদের মাঝে জল্পনা এখন তুঙ্গে। একসময় বাতিলের তালিকায় থাকা এ সিরিজ নেটফ্লিক্সে আসার পর বৈশ্বিক পপ-কালচার আইকনে পরিণত হয়। ইতোমধ্যে এর স্পিন-অফ বার্লিন, দুটি তথ্যচিত্র এবং ভিডিও গেম মুক্তি পেয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে। ডালি মাস্ক আর লাল জাম্পসুট পরে বিদ্রোহের প্রতীকি চরিত্রে প্রিয় তারকাদের আবারও পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সারা বিশ্বের কোটি ভক্ত।

/এমএকে/

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জনপ্রিয় অভিনেতার