শিরোনাম

চা-বিরতির আগে বাংলাদেশের রান ১৬৬

নিজস্ব প্রতিবেদক
চা-বিরতির আগে বাংলাদেশের রান ১৬৬
৪২ রানে অপরাজিত লিটন। ফাইল ছবি

প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনেও হারিয়েছে ৩ উইকেট। দ্বিতীয় সেশনে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মধ্যাহ্নভোজের বিরতির পর ১৫ রান তুলতেই আউট হন এই তিনজন।

এরপর লিটন ও তাইজুল ৫২ রানের জুটি গড়েছেন। তাতে কিছুটা স্বস্তি মিলেছে। ৫৪ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ দল।

সপ্তম উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েছেন লিটন ও তাইজুল। এই জুটিতে ৩৯ রানই এসেছে লিটনের ব্যাটে। লিটন দাস ৪২ আর তাইজুল ইসলাম ১১ রানে অপরাজিত আছেন।

৩টি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ।

/টিই/