শিরোনাম

৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
২৩ রান করে আউট হন মুশফিকুর রহিম।

মধ্যাহ্নভোজের বিরতির পরই যেন পথ হারিয়েছে বাংলাদেশ দল। ১২. ২ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাতে মোট ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৬ রান।

মধ্যাহ্নভোজের বিরতির পর থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিল পাকিস্তান। আব্বাস ফেরান নাজমুল হোসেন শান্তকে। ৩ চারে ২৯ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। বড় হয়নি মুশফিকের ইনিংসও। পাকিস্তান পেসার খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি ফিরেছেন ২৩ রান করে। মুশফিকের ইনিংসে ছিল ২টি চার।

৪ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। খুররম শেহজাদের বাউন্সারে ক্যাচ দেন তিনি। লাঞ্চের পর ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। রানরেট কমে এসেছে ৩-এর নিচে।জুটি না হলে অল্পতেই গুটিয়ে যাবে বাংলাদেশের ইনিংস।

/টিই/