শিরোনাম

ফিরলেন তানজিদ, হাসানের মাথায় আঘাত

নিজস্ব প্রতিবেদক
ফিরলেন তানজিদ, হাসানের মাথায় আঘাত
তানজিদ হাসানকে ফিরিয়ে পাকিস্তান খেলোয়াড়দের উল্লাস। ছবি: ক্রিকইনফো

টেস্ট অভিষেকে শুরু থেকে ভালোই ব্যাট করছিলেন তানজিদ হাসান তামিম। কোনো তাড়াহুড়ো নেই। যে বলে যেমন খেলা দরকার সেটাই করছিলেন। কিন্তু দশম ওভারের শেষ বলে তার কী হলো!

মিড অনের ওপর দিয়ে তুলে মারতে চাইলেন অথচ বল পিচও পার করতে পারেনি। আকাশে উঠেছে, নিজের বলে সহজ ক্যাচ নেন আব্বাস। ৩৪ বলে ২৬ রানে ফিরলেন তানজিদ।

২ উইকেট হারিয়ে এরই মধ্যে ৫০ পেরিয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৫৭ রান। মুমিনুল ২১ ও নাজমুল হোসেন শান্ত ৬ রানে অপরাজিত আছেন।

পাকিস্তান দল আছে চিন্তায়। এর আগে ইনিংসের অষ্টম ওভারে হাসান আলীর পঞ্চম বলে তার সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ। ডান পাশে ডাইভ দিয়ে ক্যাচটি নিতে পারেননি। পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন। পরে স্ট্রেচারে করে হাসানকে মাঠের বাইরে নেওয়া হয়। ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা।

/টিই/