হরমুজ প্রণালি সঙ্কট: রেকর্ড গতিতে কমছে তেলের মজুত
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৭: ১৫

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন এখন চরম ঝুঁকির মুখে। দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাবে এ গুরুত্বপূর্ণ জলপথ সচল রাখার শান্তি আলোচনা বর্তমানে এক গভীর অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
আলজাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলমান বিঘ্নের কারণে ২০২৬ সাল নাগাদ বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহ ৩৯ লাখ ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার ১০ সপ্তাহ পেরিয়ে গেলেও সরবরাহ সংকট কাটার পরিবর্তে বরং আরও তীব্র হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের মজুদ রেকর্ড গতিতে হ্রাস পাচ্ছে, যা জ্বালানি খাতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যদিও প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদা দৈনিক প্রায় ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে, তবে চাহিদা হ্রাসের এ হারের তুলনায় সরবরাহ ঘাটতির পরিমাণ অনেক বেশি। আইইএ সতর্ক করে বলেছে, তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

বিশ্ববাজারে কমলো তেলের দাম