চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও মাদক জব্দ
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২০: ৪১

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন ও মাদক জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার চামুচা সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চামুচা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে প্রায় ২০০ গজ ভিতরে চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাগান থেকে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী দল মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিপুল পরিমাণ চালানটি আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএকে/

সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি