শিরোনাম

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

মেডিকেল  সংবাদদাতা
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ০৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)। এবং ক্যান্টিন বয় মো. আমির (২৫) শংকর(২৫) কাওছার(৩০) ও আলআমিন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান,ক্যান্টিনের দুপুরে খাবার খাওয়ার জন্য অনেকেই সিরিয়াল ধরেছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ ১২ জন দগ্ধ হয়। তাদেরকে দ্রুততার সঙ্গে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। রান্না শেষে কেউ একজন চুলা চালু করে রেখেছিল। এরপর ম্যাচ জ্বালাতেই বিস্ফোরনে পুরো ক্যান্টিনে আগুন ধরে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে, তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।

/এসবি/