২১ লেবানিজ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আমিরাতের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ৫৭

ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে
নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম-এর তথ্যানুযায়ী, তালিকাভুক্তদের মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক এবং ৫টি লেবানন-ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এ নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তালিকাভুক্তদের সঙ্গে বিদ্যমান যেকোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক সংশ্লিষ্টতা দ্রুত চিহ্নিত করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন আইনত নিষিদ্ধ করা হয়েছে।
আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নির্মূলে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন বন্ধে আমিরাত কোনো ছাড় দিতে নারাজ। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক লেবানিজ প্রবাসী বসবাস করেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে এবং ইরান সমর্থিত বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে থাকা আমিরাত নিরাপত্তার খাতিরে এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

ইরানের তেল রপ্তানি বন্ধে ১৫ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা