নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তির দাবি ১১৩ নোবেল জয়ীর
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ০৮

নার্গিস মোহাম্মদী। ছবি: সংগৃহীত
ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিশ্বের ১১৩ জন নোবেলজয়ী। এক যৌথ বিবৃতিতে তারা সতর্ক করেছেন, প্রয়োজনীয় ও বিশেষায়িত চিকিৎসায় আর দেরি করা হলে ৫৪ বছর বয়সী এ মহীয়সী নারীর শরীরে অপূরণীয় ক্ষতি হতে পারে।
সম্প্রতি মোহাম্মদীকে সাময়িক জামিনে মুক্তি দিয়ে তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও নোবেলজয়ীদের অভিযোগ, সেখানে তিনি পর্যাপ্ত এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। এতে তার জীবন ও স্বাস্থ্য গুরুতর ঝুঁকির মুখে পড়েছে বলে তারা মনে করেন। গত মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি নার্গিস মোহাম্মদীর ওজন দ্রুত হ্রাস পেয়েছে এবং তার রক্তচাপও অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। এর পাশাপাশি তার শরীরে হৃদরোগের গুরুতর লক্ষণ দেখা দিয়েছে। বিশ্ববরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুচিকিৎসার অভাব তার স্থায়ী শারীরিক ক্ষতি ডেকে আনতে পারে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে জরুরিভিত্তিতে মোহাম্মদীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ইরানে নারীদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদী। তিনি দীর্ঘকাল ধরে দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন। এ ইস্যুতে ফিলিপিনো-মার্কিন সাংবাদিক ও নোবেলজয়ী মারিয়া রেসা মন্তব্য করেছেন, যে সরকার তাকে মুক্ত না করে তার শরীর ভেঙে দিতে চায়, তারা আসলে সত্য বলা নারীদের ভয় পায়। জীবনের বড় একটি সময় কারাগারে কাটানো নার্গিস মোহাম্মদীকে এখন পর্যন্ত বিভিন্ন দফায় ৪৪ বছরের বেশি কারাদণ্ড এবং ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে তার ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে জামিন, হাসপাতালে ভর্তি