পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সামরিক অভিযান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৬: ৪৭

ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমজুড়ে ব্যাপক সামরিক অভিযান এবং গণ-ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানে অন্তত এক শিশু ও বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি ফিলিস্তিনি জনপদগুলোতে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। বুধবার (১৩ মে) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তুলকারেম শহরের পূর্ব দিকে অবস্থিত ইকতাবা উপশহর থেকে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। একই সময়ে রামাল্লার পশ্চিমাঞ্চলীয় দেইর ইবজি গ্রামে ভোরবেলা অভিযান চালিয়ে এক শিশুকে আটক করা হয়। এছাড়া সালফিটের পশ্চিমে অবস্থিত ব্রুকিন শহরেও সামরিক জান্তা তল্লাশি চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে। হেব্রনের দক্ষিণাঞ্চলীয় দুরা শহরে অভিযানের চিত্র ছিল আরও ভয়াবহ। সেখানে একজনকে গ্রেপ্তারের পাশাপাশি অন্তত কয়েক ডজন ফিলিস্তিনিকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। জেনিন শহরের দক্ষিণে অবস্থিত সিলাত আদ-ধাহর নামক এলাকার একটি স্কুলেও ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে তল্লাশি চালিয়েছে।
ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের পাশাপাশি সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের খান আল-আহমারের নিকটবর্তী আল-তাবনা বেদুইন সম্প্রদায়ের ওপর অতর্কিত হামলা চালায় তারা।
জিলজিলিয়া শহরে ইসরায়েলি বাহিনী তাজা গুলি ও রাবার বুলেট ছুড়লে ১৬ বছর বয়সী এক শিশু নিহত হয়। গ্রামটিতে আরও চারজন আহত হন। পাশাপাশি রামাল্লার উত্তরে সিনজিল শহর এবং জলজুলিয়া গ্রামেও সশস্ত্র বসতি স্থাপনকারীরা মেষপালকদের ওপর চড়াও হয় এবং গবাদিপশু ছিনিয়ে নিয়ে যায়। মূলত ভোর থেকেই পুরো পশ্চিম তীরজুড়ে এক অস্থিতিশীল ও আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

পশ্চিম তীরে বসতি অনুমোদনের নিন্দা ওআইসির