শিরোনাম

গোয়ালঘরে মিললো ৭ কোটি টাকার হেরোইন

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
গোয়ালঘরে মিললো ৭ কোটি টাকার হেরোইন
গ্রেপ্তার জয়নাল টুলু। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৭ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জয়নাল টুলু ওই এলাকার প্রয়াত ইসরাইল হকের ছেলে।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় জয়নালের বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ছয় কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় ঘটনাস্থল থেকে জয়নালকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। জব্দ হেরোইনসহ আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসআর/