চীনে পৌঁছেছেন ট্রাম্প

চীনে পৌঁছেছেন ট্রাম্প
সিটিজেন ডেস্ক

দীর্ঘ ৭ বছরের বিরতি কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ মেলাতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এটি তার প্রথম চীন সফর। তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ শীর্ষ বৈঠকে অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির এ দুই নেতা বৃহস্পতিবার (১৪ মে) এবং শুক্রবার (১৫ মে) দুই দিনব্যাপী রুদ্ধদ্বার আলোচনায় বসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের মূল আলোচ্যসূচিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সংঘাত ও দীর্ঘদিনের তাইওয়ান ইস্যুর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক স্থান পাবে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এ আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জোরালো ধারণা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফরের ফলাফল বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ মেরুকরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
সূত্র: আল জাজিরা

ইরান ইস্যুতে বেইজিংয়ের সহায়তা প্রয়োজন নেই: ট্রাম্প