নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৫: ৪৪

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
শামীম ওসমানসহ এ মামলার সব আসামিই পলাতক রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন- ইমতিনান ওসমান অয়ন, আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।
এর আগে, গত ৫ মে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা মুলতবি করেছিলেন ট্রাইব্যুনাল। পরে বুধবার (১৩ মে) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লার সাইনবোর্ড এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জন নিহত হন। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ভূইঘড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসান হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলছে।

/এসবি/