শিরোনাম

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা

বিশেষ প্রতিনিধি
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা
মোসলেহ উদ্দিন আহমদ (বামে) ও শামীমা পারভীন (ডানে)। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নির্বাচনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ মে) পুলিশ সপ্তাহ ২০২৬-এর সমাপনী দিনে অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আলী হোসেন ফকিরের নিকট জমা দেবেন। নির্বাচনের সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএকে/