ফ্লাইওভারে ঝুলছিলো ছাত্রলীগ নেতার মরদেহ
চট্টগ্রাম সংবাদদাতা

ফ্লাইওভারে ঝুলছিলো ছাত্রলীগ নেতার মরদেহ
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১: ১৬

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে থেকে কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
তবে ভুক্তভোগীর পরিবার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কাউসারকে হত্যার পর লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।
কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয়রা বলছেন, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের কর্মীরা কাউসারকে অপহরণ করে হত্যা করেছে।
নগরীর পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কাউসার নামে এক ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এফসি/

বাগেরহাটে ছাত্রলীগের কারাবন্দী নেতার স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার