
শেখ শাহরিয়ার হোসেন সিটিজেন জার্নাল২৪.কমে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জবি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি 'ঢাকা টাইমস২৪'–সহ বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি শিক্ষা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করছেন।

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে চলছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। একদিকে প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, অন্যদিকে নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।

ভুক্তভোগীদের অভিযোগ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আদালতের রায় বাস্তবায়নের বিষয়টি ঝুলিয়ে রাখায় দীর্ঘদিনেও তারা নিয়োগ পাননি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। তবে ৭ম দিনে এসে অনেকটাই পাঠকশূন্য দেখা গেছে মেলা প্রাঙ্গণ।

পুরান ঢাকার সরু গলি পেরিয়ে ২৩ নম্বর মোহিনী মোহন দাস লেনে ঢুকলেই চোখে পড়ে অন্য এক ঢাকা। কাচের বাক্সে সাজানো প্রাচীন মুদ্রা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রেডিও, পুরোনো

তবে আমাদের দেশে অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি হলেও অনেক ক্ষেত্রে তদন্ত শেষ হতে দীর্ঘ সময় লাগছে। কোথাও আবার অভিযোগের মধ্যেই পদোন্নতি পাওয়ার খবরও এসেছে।

গত ২২ জুলাই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার পর থেকেই দেশের গ্যাস পরিস্থিতিতে টানাপোড়েন শুরু হয়। এর ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এলএনজি কম সরবরাহ হচ্ছে। মোট সরবরাহের হিসাবে এ ঘাটতি প্রায় ১৭ শতাংশ।

পুরান ঢাকার অলিগলি পেরিয়ে ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেনে ঢুকলেই চোখে পড়ে পুরোনো দিনের স্থাপত্যের ছাপ। শ্যাওলা ধরা দেয়াল, জীর্ণ চৌকাঠ আর সময়ের ভারে নুয়ে পড়া ভবনগুলো যেন এখনও আগলে রেখেছে হারিয়ে যেতে বসা এক শহরের গল্প।

পুরান ঢাকার বাদামতলী ও বাবুবাজার এলাকায় সড়ক-ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও পার্কিং উচ্ছেদে টানা দুই দিন অভিযান চালানো হলেও স্থায়ী হয়নি এর প্রভাব। উচ্ছেদের একদিন পরই আবার আগের জায়গায় বসতে শুরু করেছে দোকানপাট। সড়কের পাশে ও ফুটপাত দখল করে ফের ব্যবসা পরিচালনা করতে দেখা গেছে ব্যবসায়ীদের।

মাসের শেষ সপ্তাহ। রান্নাঘরের বাজার প্রায় শেষ। মেয়েদের স্কুলের পরীক্ষার ফি দেওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। অথচ পরের বেতন পেতে এখনও কয়েক দিন বাকি।

বিনামূল্যের পাঠ্যবই ছাপার প্রতিযোগিতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ২০২৭ শিক্ষাবর্ষের প্রায় ৩০ কোটি ৬১ লাখ বই ছাপা, বাঁধাই ও সরবরাহে আহ্বান করা ৫৯৬টি লটের মধ্যে প্রায় ৬০টিতেই মাত্র একটি করে প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছে।

দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি ও মান নিয়ে রয়েছে বড় প্রশ্ন। গবেষণা প্রকাশনার সংখ্যা কিছুটা বাড়লেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও গবেষণার মান এখনও অনেক পিছিয়ে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা।

অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ ভোগান্তির অবসান হতে যাচ্ছে। গত ২৫ জুলাই ‘অবসর ভাতা পেতে টেবিলে টেবিলে শিক্ষকরা’ শিরোনামে সিজেডএন টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর সরকারের হস্তক্ষেপে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিকে ভর্তির প্রস্তুতি শুরু হয়েছে। সব বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাস করতে পারেনি প্রায় ৭ লাখ পরীক্ষার্থী।

সিজেডএন টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রকাশের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অভিযান চালিয়ে দোকানগুলো অপসারণের নির্দেশ দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, এনটিআরসিএ আর শিক্ষক নিয়োগের সুপারিশ করবে না।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা থেকে সরে এসে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় পতন হয়েছে। এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। ২০০৭ সালের পর, অর্থাৎ প্রায় দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ওই বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ।

মেলার নাম দেওয়া হয়েছে ‘সবুজ আনন্দ মেলা ২০২৬’। আয়োজনের মূল অনুমতি ছিল বৃক্ষমেলার জন্য। তবে শনিবার সরেজমিন বৃক্ষ বা গাছসংক্রান্ত পাঁচটি দোকান ছাড়া সেই মেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম খুব একটা চোখে পড়েনি। বরং ঐতিহাসিক পার্কের বড় একটি অংশ পরিণত হয়েছে অস্থায়ী বাজারে।

পুরান ঢাকার ব্যস্ত সড়ক, ঐতিহাসিক স্থাপনা আর শত বছরের পুরোনো ঐতিহ্যের ভিড়ে এখনো শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর অন্যতম এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার ইতিহাসের অংশ নয়, ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরও গুরুত্বপূর্ণ সাক্ষী।

দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। অন্যদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।

এসএসসি, এইচএসসিসহ সব ধরনের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালনে পরীক্ষকদের অবহেলা রোধে শাস্তি দেওয়ার আইন করা হয়েছে। এছাড়া ফলাফলের যথার্থতা নিশ্চিত করতে উত্তরপত্র মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার।

দেশের মানুষের কাছে চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। হাসপাতালটিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার শয্যায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়। এ প্রকল্পের অংশ হিসেবে হাসপাতালটির

প্রতিদিন সকাল হলেই ছোট ছোট শিক্ষার্থীদের কোলাহলে মুখর হয়ে ওঠে একটি ছোট্ট কক্ষ। একই ঘরে চলে একাধিক শ্রেণির পাঠদান। কোথাও শিক্ষক নতুন পাঠ বুঝিয়ে দিচ্ছেন, কোথাও শিক্ষার্থীরা উচ্চস্বরে বই পড়ছে।

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গত তিন দশকে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন পেলেও একটি বড় অংশ এখন কার্যত নিষ্ক্রিয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য বলছে, অনুমোদনপ্রাপ্ত ৩ হাজার ৪৪০টি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬২১
