শিরোনাম

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদনের সুযোগ

সিটিজেন ডেস্ক
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদনের সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকটি ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট পদে জনবল নেবে। ১১ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি

পদের নাম: ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট

বিভাগ: ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: চারুকলা, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া প্রোডাকশনে দক্ষতা। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১০ জুন ২০২৬

/জেএইচ/