শিরোনাম

কুমিল্লা মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লাতে ৭ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।

নিহত রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে বর্তমানে ৬৯ জন শিশু রোগী ভর্তি রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৭৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।

/এসআর/