শিরোনাম

ভূমিকম্পে কাঁপলো তেহরান

সিটিজেন ডেস্ক
ভূমিকম্পে কাঁপলো তেহরান
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

যুদ্ধবিধ্বস্ত ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর আনাদোলু এজেন্সির।

দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যমতে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে দ্য নিউইংর্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে রাত ১১টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু

/জেএইচ/