পাকিস্তানে মার্কিন বিমান, শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের সম্ভাবনা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৫: ০৬

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
শুক্রবারের (২৪ এপ্রিল) আগেই পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো তাদের এ ধারণার পেছনে বেশ কয়েকটি বাস্তব কারণ উল্লেখ করেছে। তারা জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছাকাছি রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৭ গ্লোবমাস্টার ভারী সামরিক পরিবহণ বিমান অবতরণ করেছে।
এ ছাড়া বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ প্রমাণ হিসেবে সূত্রগুলো জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে বর্তমান অতিথিদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত সেখানে নতুন কোনো বুকিং নেওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার আলোচনাও এই সেরেনা হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল, যা বর্তমান পরিস্থিতিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/