শিরোনাম

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ জনের
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩৩ জন। আর নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী ও ময়মনসিংহে একজন করে সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে সারা দেশে ৬৪৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৬ জন।

এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগী শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ৮৫২ জন।

/এফসি/