বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক মুজিবুর রহমান মুজিবের (২৬) লাশ ফেরত দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এসময় বিজিবি ও পুলিশের পাশাপাশি নিহত মুজিবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক মুজিব। সে দত্তগ্রামের লক্যালচর এলাকায় আজিজুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের দাবি, মাছ শিকারের জন্য বিকালে সীমান্ত এলাকায় গিয়েছিলেন মজিবুর রহমান। এরপর সন্ধ্যায় খবর আসে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।
কুলাউড়া থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘বিএসএফ নিহত মুজিবুরের লাশ হস্তান্তর করেছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত