চট্টগ্রামে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দিনদুপুরে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনীতে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত মাসুদ শনিবার দুপুরে ঔষধ কিনতে ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলেন। পাহাড়তলী এলাকায় একটি মার্কেটের সামনে তাকে পেছন থেকে অতর্কিত মাথায় ও পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এসময় মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি করার পর দ্রুত পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা। বিএনপি নেতাদের দাবি, যুবদল নেতা মাসুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য কাজ করছে পুলিশ।