বিএনপি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে: প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

বিএনপি সব সময় দেশ ও জনগণের স্বার্থে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকালে কক্সবাজার জেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২৫ বছর আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ সেই জায়গায় বিএনপি সরকারের পক্ষে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম। এর মধ্যমে একটি বিষয়ই বারবার প্রমাণিত হয়েছে, বিএনপি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে– দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে কাজ করে।
তিনি আরও বলেন, এখানে (পেকুয়া পৌরসভা এলাকা) যে কলেজগুলো আছে, সেগুলোও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তৈরি করা। কাজেই বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। আবার যদি ক্ষমতায় নাও থাকে, তবুও দেশ ও জনগণের স্বার্থে কথা বলে। ভবিষ্যতেও দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে কাজ করবো, ইনশাআল্লাহ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী হাসিনা আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বর্তমান সরকার।

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী